তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ © ফাইল ফটো

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি।

তিনি বলেন, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেয়া কাঙ্খিত নয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সময় বেঁধে দিয়ে দাবি জানানো যৌক্তিক নয়। দাবির মুখে আমরা এমন কোনো অযৌক্তিক কিছু আর মেনে নেব না যার সুদূরপ্রসারী ফলাফল আছে।

ছাত্রদলের আহ্বায়ককে চিনতে না পারায় শিক্ষার্থীকে মারধর
  • ১১ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • ১১ আগস্ট ২০২৬
‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: …
  • ১১ আগস্ট ২০২৬
দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ই…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষা থেকে ১০ বিলিয়ন ডলার: সম্ভাবনাটি কাজে লাগাবে বাংলাদেশ?
  • ১১ আগস্ট ২০২৬
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে…
  • ১১ আগস্ট ২০২৬