ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে: শিক্ষা মন্ত্রণালয়

২৮ জানুয়ারি ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিচ্ছেন এস এম মাসুদুল হক

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিচ্ছেন এস এম মাসুদুল হক © ভিডিও থেকে সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় শাহবাগে এই কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সভায় বসেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস এম মাসুদুল হক বলেন, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

এর আগে রোববার দুপুরে রাজধানীর শাহবাগে ৬ দফা দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে ছয় শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানাতে থাকেন নেটিজেনরা।

টঙ্গীতে নিহত তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীর পরিবার পেল ৩ লা…
  • ১১ আগস্ট ২০২৬
গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে 
  • ১১ আগস্ট ২০২৬
ছাত্রদলের আহ্বায়ককে চিনতে না পারায় শিক্ষার্থীকে মারধর
  • ১১ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • ১১ আগস্ট ২০২৬
‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: …
  • ১১ আগস্ট ২০২৬
দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ই…
  • ১১ আগস্ট ২০২৬