শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার

২২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। গত ১৯ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হলেও সেটি বাতিল করা হয়েছে।

বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, এ বিজ্ঞপ্তি জারির বিষয়টি অবগত ছিলেন না তিনি।

এর আগে বিজ্ঞপ্তিটি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সই করেন মাউশি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শাখার পরিচালক অধ্যাপক আবেদ নোমানী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা, গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকতে বলা হয়েছে। এসব বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

ফ্যামেলি কার্ডের চাকরি না পেয়ে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই …
  • ১১ আগস্ট ২০২৬
ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় উপ-কমিটি গঠন 
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১১ আগস্ট ২০২৬
বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্…
  • ১১ আগস্ট ২০২৬
বন্যায় স্থগিত হওয়া বাউবির এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ আগস্ট ২০২৬
বিপুল পাঠকসমাগমে সমাপ্ত হলো তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০…
  • ১১ আগস্ট ২০২৬