চার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রদবদল, নতুন দায়িত্বে কারা?

১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
শিক্ষা মন্ত্রণালয় লোগো

শিক্ষা মন্ত্রণালয় লোগো © ফাইল ফটো

চার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই পদে থাকাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পাওয়া বোর্ড গুলো হলো- বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ। এ ছাড়া আরো কয়েকটি শিক্ষা বোর্ডে উপসচিব ও কলেজ পরিদর্শক পদে রদবদল আনা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পদায়ন পেয়েছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। এই পদে থাকা অধ্যাপক এ এমএম মুজিবুর রহমানকে ওএসডি করা হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ছৈয়দ আক্তারুজ্জামান। এই পদের অধ্যাপক মো. সামছুল ইসলামকে ওএসডি করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন বরিশালের চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যাপক জি এম শহীদুল ইসলাম। এ পদে থাকা অধ্যাপক অরুণ কুমার গাইনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক রুনা নাছরীন। এ পদে থাকা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে ওএসডি করা হয়েছে।

অপরদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. ইরম জাহান। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন উপসচিব নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম। এ পদে থাকা অধ্যাপক মো. বেলাল হোসেনকে ওএসডি করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন কলেজ পরির্দশক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. মাহবুব হাসান। এই পদে থাকা অধ্যাপক মো. এনামুল হককে ওএসডি করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরির্দশক নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. নূরুনবী। এই পদে থাকা অধ্যাপক অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারীকে পাবনার এডওয়ার্ড কলেজে বদলি করা হয়েছে।

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬