৪৩তম বিসিএসের ক্যাডারদের যোগদান ফের পেছাচ্ছে

৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ আবারও পেছাচ্ছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিসয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের যুগ্মসচিব রাহিমা আক্তার।

তিনি বলেন, ৪৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ক্যাডারদের যোগদান কিছুটা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ২৮ অক্টোবর ৪৩তম বিসিএস ক্যাডারদের যোগদান পিছিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি করা হয়েছে।’ 

 ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের ১০ মাস পর গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বাদ পড়েন ৯৯ প্রার্থী।

২ হাজার ৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২৯৩ জন; পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন।

এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে।

গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে 
  • ১১ আগস্ট ২০২৬
ছাত্রদলের আহ্বায়ককে চিনতে না পারায় শিক্ষার্থীকে মারধর
  • ১১ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • ১১ আগস্ট ২০২৬
‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: …
  • ১১ আগস্ট ২০২৬
দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ই…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষা থেকে ১০ বিলিয়ন ডলার: সম্ভাবনাটি কাজে লাগাবে বাংলাদেশ?
  • ১১ আগস্ট ২০২৬