সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালন

২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন

সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন © সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারা দেশে ২৫টি ক্যাডার নিয়ন্ত্রিত সব দফতরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।

কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি, ৪ জানুয়ারি (শনিবার) ঢাকায় সমাবেশ আয়োজন। সেখান থেকে বড় কর্মসূচি আসবে।

ইতোমধ্যে পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে সব সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬
ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার…
  • ১১ আগস্ট ২০২৬
সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • ১১ আগস্ট ২০২৬