শিক্ষাকে ক্যাডার-বর্হিভূতকরণ চেষ্টায় অসন্তোষ, সংবাদ সম্মেলন ডেকেছেন ক্যাডাররা

২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন © ফাইল ছবি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার-বর্হিভূতকরণের চেষ্টার প্রতিবাদে এবং শিক্ষা ক্যাডারের ১৫ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করবেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজিব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে বিসিএস শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারকে বিসিএস ক্যাডার সার্ভিস বহির্ভূত করার পরিকল্পনা ঘোষণা করেছে। 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ হাজার ক্যাডার কর্মকর্তার প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এ ধরনের প্রস্তাবকে সম্পূর্ণরুপে প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৫ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরো পড়ুন: বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হবে: সংস্কার কমিশন

এর আগে গত ১৭ ডিসেম্বর বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হবে জানায় জনপ্রশাসন সংস্কার কমিশন। এর প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, এ দু’টি ক্যাডারের প্রয়োজন নেই বলে মনে করে কমিশন। কেননা, দাঁতের জন্য আলাদা, কানের জন্য আলাদা, সার্জারির জন্য আলাদা। এগুলো এভাবে থাকার দরকার নেই। শিক্ষা এবং স্বাস্থ্য আলাদা করে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হবে।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬