বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হবে: সংস্কার কমিশন

১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিশন

সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিশন © টিডিসি ফটো

বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হবে জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, এ দু’টি ক্যাডারের প্রয়োজন নেই বলে মনে করে কমিশন। কেননা, দাঁতের জন্য আলাদা, কানের জন্য আলাদা, সার্জারির জন্য আলাদা। এগুলো এভাবে থাকার দরকার নেই। শিক্ষা এবং স্বাস্থ্য আলাদা করে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হবে।

আরো পড়ুন: চাকরির বয়স ৩৫ বছরের সুপারিশ কেন গ্রহণ করেনি, সরকার বলতে পারবে: মুয়ীদ চৌধুরী

আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, চাকরির বয়সসীমা বাড়ানোর আগে আমরা বিভিন্ন দেশের চাকরির বয়স কত, তা যাচাই করেছি৷ এরপর আমরা পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ৩৭ বছর করার সুপারিশ করেছিলাম। 

তিনি বলেন, সরকার বয়স ৩২ বছর করলো। চিকিৎসকদের চাকরির বয়স আগে থেকেই ৩২ বছর ছিল। কেন আমাদের সুপারিশগ্রহণ করা হয়নি, সেটি সরকার ভালো বলতে পারবে।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬