আরও ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য 

২৭ অক্টোবর ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আরও ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স), পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক। 

পাঁচটি শর্তে পাঁচ তাদের নিয়োগ হয়েছে। এগুলো হলো: ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসব শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ জন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নদীতে ভেসে উঠল মৃত ডলফিন
  • ১৯ আগস্ট ২০২৬
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হলের রুমে ‘এটাচড টয়লেট’ বানাচ…
  • ১৯ আগস্ট ২০২৬
মহাসচিব হিসেবে বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
  • ১৯ আগস্ট ২০২৬
২০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫৫ বছরের…
  • ১৯ আগস্ট ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
  • ১৯ আগস্ট ২০২৬
ছাত্রদলপন্থি দুই শিক্ষার্থীর উদ্যোগে ১৫২ একরে ১৫২ বৃক্ষরোপণ
  • ১৯ আগস্ট ২০২৬