সাত কলেজের সমস্যা খুঁজতে সরকারের কমিটি

২৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের সমস্যা খুঁজতে কমিটি করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠন করা ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে রয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ অনুবিভাগের অতিরিক্ত সচিব। এই কমিটিতে ৬ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে থাকবেন ইউজিসির প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা (২) যুগ্মসচিব, সাত কলেজের অধ্যক্ষরা  এবং সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব। 

আরও পড়ুন : সাত কলেজের শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষা নিয়ে ঢাবির ‘ব্যবসা’ 

উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, সাতটি অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিতকরণ ও নিরসনে সুপারিশ প্রণয়ন। 

এ কমিটিকে ৬ সপ্তাহের মধ্যে সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে। কমিটি কাজের সুবিধার্থে সদস্য কো-অপ্ট করতে পারবেন। 

আরও পড়ুন : ঢাকা কলেজের সামনে জড়ো হয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা 

সম্প্রতি সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন। অপরদিকে সাত কলেজকে গলার কাঁটা আখ্যা দিয়ে কলেজগুলো অধিভুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন উভয় সংকট সমাধানে কমিটি গঠন করল শিক্ষা মন্ত্রণালয়। 

ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬