নতুন শিক্ষা সচিব হলেন সিদ্দিক জোবায়ের

১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিদ্দিক জোবায়ের। আজ সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ীসিদ্দিক জোবায়েরকে (পরিচিতি নম্বর ৩৬২৭) অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। তা জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশীদকে চুক্তিতে দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়ে গত ৮ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মাহবুব হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১৩ অক্টোবর শেষ হয়।  

ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬