নির্বাচন কমিশন

নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটের উপর নিষেধাজ্ঞা

২৩ নভেম্বর ২০১৮, ০৪:১০ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল ৩০ ডিসেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ১৮ নভেম্বর কমিশন থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ এর উপবিধি (৪)এ বিধান রয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পূর্বে সভাপতি বা সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হইয়া থাকিলে বা তদন্তপূর্বক কোন মনোনয়ন প্রদত্ত হইয়া থাকিলে নির্বাচন-পূর্ব সময়ে বা তৎকর্তৃক মনোনীত ব্যক্তি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সভায় সভাপতিত্ব বা অংশগ্রহণ করিবেন না অথবা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে জড়িত হইবেন না।’

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, এই আচরণ বিধি প্রতিপালনার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্বাচন না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬