ঢাবিতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকা সেই নাফিসা এবার গাজীপুরের ডিসি

১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
নাফিসা আরেফিন

নাফিসা আরেফিন © সংগৃহীত

ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী থাকায় বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা নাফিসা আরেফিনের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করেছিল সরকার। ২০২২ সালের ৫ জানুয়ারি তাঁকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ওই সময় একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।

এর এক সপ্তাহ পর ১৩ জানুয়ারি ডিসি হিসেবে পদায়ন বাতিল করে তাঁর স্থলে তাঁরই ব্যাচমেট তৎকালীন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) খন্দকার ইয়াসির আরেফীনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

পড়ুন: গুলিতে নিহতদের মৃত্যুর সনদ পরিবর্তনের নির্দেশ ছিল প্রশাসনের

ঘটনার আড়াই বছর পর সোমবার ৯ সেপ্টেম্বর আবারও ডিসি পদে নিয়োগ পেলেন সেই নাফিসা আরেফিন। ২৫ জেলার ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার তাকে ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের জেলা প্রশাসক করা হয়েছে।

জানা গেছে, নাফিসা আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উপসচিবের দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের জন্য আয়োজিত ব্রিফিংয়েও তাঁকে ডাকা হয়নি।

নাফিসা আরেফিনের বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসকের প্রজ্ঞাপন বাতিল করে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়। সেই থেকে তিনি সেখানেই দায়িত্ব পালন করছিলেন।

ট্যাগ: ডিসি
চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬