এনসিটিবি থেকে আরও ৭ কর্মকর্তাকে বদলি

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
এনসিটিবির লোগো

এনসিটিবির লোগো © ফাইল ছবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই দুটি পদে নতুন করে পদায়ন করা হয়েছে। তারা সবাই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

বদলি হওয়া ৭ কর্মকর্তা
সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মো. সাইদুর রহমান, সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক মো. মোখলেস-উর-রহমান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সহযোগী অধ্যাপক মোহাম্মদ বোরহান উদ্দিন, কারিকুলাম বিশেষজ্ঞ (সেসিপ) সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, ঊর্ধ্বতন ভান্ডার কর্মকর্তা সহযোগী অধ্যাপক মোহাম্মদ সলিম উল্লাহ, প্রধান সম্পাদক অধ্যাপক আনিকা রাইসা চৌধুরী, বিশেষজ্ঞ (মাধ্যমিক শিক্ষাক্রম) সহযোগী অধ্যাপক মোসাম্মৎ খাদিজা ইয়াসমিন।

নতুন দায়িত্ব পেলেন যারা
একই প্রজ্ঞাপনে শূন্য পদগুলোতে নতুনদের পদায়ন করা হয়েছে। সদস্য (পাঠ্যপুস্তক) পদে আনা হয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক ড. রিয়াদ চৌধুরীকে। আর প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য করা হয়েছে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এ এফ এম সরোয়ার জাহানকে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬