সরকারি স্কুলের ২০ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

২৯ আগস্ট ২০২৪, ০৬:৩৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বিভিন্ন সরকারি স্কুলের ২০ জন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী এসব শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০ জন শিক্ষকের মধ্যে সাতজন ব্যক্তিগত কারণে এবং ১৩ জনের অন্য জায়গায় চাকরি হওয়ায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষকেরা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। তাই চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো আর্থিক (পেনশন, আনুতোষিক) ও অনার্থিক সুযোগ–সুবিধা পাবেন না।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬