৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই: শিক্ষামন্ত্রী

২৬ জুন ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM

© সংগৃহীত

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৪টি, যার মধ্যে শিক্ষা কার্যক্রম চলছে ১০৫টিতে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৭টিতে ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) ও ৩৪টিতে ট্রেজারার পদ শূন্য রয়েছে। 

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।

ঝিনাইদহের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার ৯৬৮টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫ হাজার ১৮৪টি বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের শূন্য পদগুলোর মধ্যে ১ হাজার ৯৮১টি পদে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে ৭৯ জন সহকারী প্রধান শিক্ষককে প্রধানশিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পরবর্তী শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

 
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬