ছুটি কমিয়ে স্কুল-কলেজ খুলল আজ

২৬ জুন ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষক

শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষক © ফাইল ফটো

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হয়েছে। যদিও ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু পরে তা কমিয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়।

এবার ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন থেকে, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। কিন্তু ছুটি সংক্ষিপ্ত করার কারণে আজ বুধবার (২৬ জুন) থেকেই এসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল করার কারণে কর্মদিবস কমে যাবে। এ জন্য গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয়।

প্রাথমিক খুলবে ৩ জুলাই

এদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষপ্রতিষ্ঠান খুললেও বন্ধই রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। কারণ প্রাথমিকে ছুটি কমেনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩ জুলাই যথারীতি শুরু ক্লাস শুরু হবে। একইসঙ্গে এখন থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিনই বহাল থাকবে।

হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে উধাও শিক্ষিকা! স্কুল পরিদর্শনে গ…
  • ০৪ মে ২০২৬
কাল এনসিপিতে যোগ দিচ্ছে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য
  • ০৪ মে ২০২৬
ভাইরাল জ্বরের পর বাচ্চাদের র‍্যাশ, কী করবেন
  • ০৪ মে ২০২৬
ঢাবি শিক্ষার্থীর মাস্টার্স ভর্তিতে এগিয়ে এলেন ছাত্রদল নেতা …
  • ০৪ মে ২০২৬
‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ০৪ মে ২০২৬
বাস্তবায়নের পথে পে-স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছ…
  • ০৪ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9