বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার নামে সনদ বাণিজ্য বন্ধ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

০৯ জুন ২০২৪, ০২:৫০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট সংখ্যক আসনের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করার মাধ্যমে শিক্ষার নামে সনদ বাণিজ্য বন্ধ হয়েছে।

রোববার (৯ জুন) সংসদের বাজেট অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি কোর্সের জন্য মোট ক্রেডিট আওয়ারস ও সেমিস্টার পূর্ব থেকে নির্ধারণ করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আসনের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার নামে সনদ বাণিজ্য বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষা সংশ্লিষ্ট সব অনিয়ম বন্ধে কতিপয় অসাধু চক্রের যোগসাজশে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সব আউটার ক্যাম্পাস কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়াও দূরশিক্ষণে শিক্ষা কার্যক্রম পরিচালনাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম-সিলেবাসের ইউনিফরমিটি আনয়নের লক্ষ্যে স্ট্যান্ডার্ড সিলেবাস গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে এবং তা বিশ্বমান পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল অ্যাক্ট-২০১৭ সালে জাতীয় সংসদে পাস হয়েছে এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল বর্তমানে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬