এনসিটিবি সদস্য মশিউজ্জামানকে ওএসডি

০১ জুন ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
অধ্যাপক মো: মশিউজ্জামান

অধ্যাপক মো: মশিউজ্জামান © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সদস্য অধ্যাপক মো: মশিউজ্জামানকে । বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তার পিআরএল এ গমণের সুবিধার্থে ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা: রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কর্মকর্তার পিআরএল এ গমণের সুবিধার্থে তাকে মাউশিতে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্করের পিআরএল এ গমণের সুবিধার্থে প্রেষণে প্রত্যাহারক্রমে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে  বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে মাউশিতে বদলি/পদায়ন করা। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্কর ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো: আতিয়ার রহমানকে পিআরএল এ গমণের সুবিধার্থে মাউশিতে সংযুক্ত করা হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬