ঘূর্ণিঝড় রেমাল: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে যা জানাল মন্ত্রণালয়

২৬ মে ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ঘূর্ণিঝড় রেমাল

ঘূর্ণিঝড় রেমাল © প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও দুর্যোগ পরিস্থিতিতে এর অবকাঠামো ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রবিবার (২৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার সম্ভাবনা আছে। এ অবস্থায় জেলা  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া দুর্যোগে উপকূলীয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবোকাঠামো ব্যবহার করতে ব্যবস্থা করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬