নতুন কারিকুলাম দশম শ্রেণি পর্যন্ত কার্যকর হবে: শিক্ষামন্ত্রী

২৫ মে ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © টিডিসি ফটো

নতুন কারিকুলাম দ্বাদশ নয়, দশম শ্রেণি পর্যন্ত কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, এ কারিকুলামে প্রথম যে পরীক্ষা হবে, তা দশম শ্রেণির। ২০২৬ সাল থেকে এ কারিকুলাম চালুর কথা রয়েছে।

শুক্রবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নতুন নিয়মে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত এলে সেটি প্রকাশ করা হবে। এছাড়া ২০২৬ সালে দশম শ্রেণি দিয়ে সে মূল্যায়ন শুরু হবে।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ২০২৬ সালে এসএসসি পরীক্ষা এখনকার নিয়মে হবে না। নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত মতামত আসেনি, মতামত এলে নতুন মূল্যায়ন নিয়ে কারিকুলাম চূড়ান্ত করা হবে।

আরো পড়ুন: একাদশে ভর্তির আবেদন শুরু কাল

অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল-উল আলম চৌধুরী (পারভেজ), মহাসচিব মোল্লা মো. আবু কাওছার, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বক্তব্য দেন।

এতে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনি।

 
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬