বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি কোনদিন, জানাল শিক্ষা মন্ত্রণালয়

২১ মে ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। অবশেষে বিষয়টি পরিষ্কার করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছেন, শিক্ষাপঞ্জি অনুযায়ী ২২ মে সরকারি ছুটি। সেই সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ ২২ মে দেশের সব শিক্ষপ্রতিষ্ঠান বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারিভাবে ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটি ঘোষণা করা হয়। তবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভিন্ন তারিখে নোটিশ জারি করতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটিসহ অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ২২ মে বুধবার ছুটি উল্লেখ করে সব ধরনের ক্লাস পরীক্ষ বন্ধ রাখার ঘোষণা দেয়।

কিন্তু বেসরকারি বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩ মে (বৃহস্পতিবার) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি উল্লেখ করে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করে। এছাড়া রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজও ২৩ মে ছুটি উল্লেখ করেছে। 

এদিকে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন নানা কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরে হবে বুদ্ধপূজা। এ ছাড়া সন্ধ্যা ৬টায় শীল গ্রহণসহ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬