বৃহস্পতিবার স্কুল-কলেজ বন্ধই থাকছে

০১ মে ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

আদালতের নির্দেশনা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে এ বিষয়ে কোনো নির্দেশনা না আসায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

বুধবার (০১ মে) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তারা জানান, আদালত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয় সেই নির্দেশানর প্রতি সম্মান দেখিয়ে এর বিরুদ্ধে আপিল করেনি। যেহেতু আপিল করা হয়নি। সেহেতু আদালত যে নির্দেশনা দিয়েছে সেটি বহাল থাকছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ 
দ্যা  ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার এখতিয়ার মন্ত্রণালয়ের। এ বিষয়ে মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা নতুন করে কোনো নির্দেশনা দেইনি। আদালতের রায়ের কপিও পাইনি। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

এদিকে মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী জানান, আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু বিষয়টি আদালতের আদেশ, এই মুহূর্তে মন্তব্য করবো না। আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে, সুনির্দিষ্টভাবে অবগত নই। আগে আদেশটা দেখি। শুধু ঢাকার প্রভাবশালী অভিভাবকদের দাবীর মুখে প্রতিষ্ঠান বন্ধ রাখা ঠিক হবে না।

গত ২৬ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। এর একদিন আগে ২৫ মার্চ কলেজগুলো ছুটিতে বন্ধ হয়েছিল। আর প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছিল ২২ মার্চ। পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান।

 
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence