বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ— যা জানালো মন্ত্রণালয়

০১ মে ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা

তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা © সংগৃহীত

চলতি এপ্রিলজুড়ে একদিকে তীব্র তাপপ্রবাহে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখতে আদালত নির্দেশ দিলেও বুধবার (১ মে) বিকেল পর্যন্ত লিখিত আদেশ পায়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

তবে মন্ত্রণালয়ের এক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পসকে জানান, ‘আদালতের প্রতি সম্মান জানিয়ে আমরা আপিল করিনি। যেহেতু তারা একটি নির্দেশনা দিয়েছে এবং আমরা আপিল করিনি তাই বৃহস্পতিবার স্কুল-কলেজ বন্ধ থাকছে’।

এদিকে মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী জানান, আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু বিষয়টি আদালতের আদেশ, এই মুহূর্তে মন্তব্য করবো না। আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে, সুনির্দিষ্টভাবে অবগত নই। আগে আদেশটা দেখি। শুধু ঢাকার প্রভাবশালী অভিভাবকদের দাবীর মুখে প্রতিষ্ঠান বন্ধ রাখা ঠিক হবে না।

গত ২৬ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। এর একদিন আগে ২৫ মার্চ কলেজগুলো ছুটিতে বন্ধ হয়েছিল। আর প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছিল ২২ মার্চ। পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান।

 
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence