সমাবর্তনের দোহায় দিয়ে সনদ আটকে রাখা যাবে না : শিক্ষা মন্ত্রণালয়

২৬ এপ্রিল ২০২৪, ০১:৪২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM

© সংগৃহীত

সমাবর্তন হয়নি এ দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ নির্দেশনা সংক্রান্ত পোস্ট করা হয়েছে। 

এতে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই। সমাবর্তন ব্যতীত শিক্ষার্থীদের সনদ দেয় না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এবার শিক্ষা মন্ত্রণালয় তাই জানিয়েছে এ বিষয়টি।

মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত ভিসি না থাকা, ইউজিসি ও মন্ত্রণালয়ের বিধিবিধান না মানাসহ বিভিন্ন কারণে নিয়মিত কনভোকেশনের অনুমোদন দেয় না সরকার। আর এ অজুহাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।

 
দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬