২৮ এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

২৫ এপ্রিল ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
তীব্র তাপদাহে হাঁসফাঁস জনজীবনে

তীব্র তাপদাহে হাঁসফাঁস জনজীবনে © সংগৃহীত

আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শহেদুল খবির চৌধুরী বলেন, রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম পরিচালনার সব রকম প্রস্তুতি দেওয়া হয়েছে।

তবে শ্রেণি পাঠদান শুরু হলেও বন্ধ থাকবে শ্রেণিকক্ষের বাইরে সব ধরনের কার্যক্রম। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রবিবার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিপাঠদান শুরুর হলেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে।

এদিকে, আগামী ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, আগামী ৪ মে থেকে শনিবার স্কুল খোলা থাকবে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবারও সারা দেশে তাপপ্রবাহের কারণে ৭২ ঘণ্টা সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ শেষ হবে রবিবার (২৮ এপ্রিল) সকালে। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, সারা দেশে সমান তাপমাত্রা থাকে না। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

এর আগে, গত ২০ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। এই ছুটি ফলে ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল।

তবে ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপপ্রবাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

 
‎চীনে ঢাবি শিক্ষার্থী ফয়সালের স্বর্ণজয়
  • ০৫ মে ২০২৬
জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে…
  • ০৫ মে ২০২৬
শপথ গ্রহণের পরদিনই শহীদ নাইমার পরিবারের সঙ্গে দেখা করেন ডা:…
  • ০৪ মে ২০২৬
‎গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেতাকে মারধরের অভিযোগ
  • ০৪ মে ২০২৬
কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরা জরুরি, পরিবারগুলো পারছে না আ…
  • ০৪ মে ২০২৬
সেই ‘এক্টিং প্রভোস্ট’ ছাত্রদল নেতাই নবীনদের সিট দিলেন
  • ০৪ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9