শিক্ষকদের অবসর সুবিধা সহজ করতে কমিটি গঠনের সুপারিশ

১৮ এপ্রিল ২০২৪, ১১:১৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেয়ে ভোগান্তি রোধে কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। একই সাথে কল্যাণ ট্রাস্টের অর্থ প্রাপ্তির আবেদন দ্রুত নিষ্পত্তির স্থায়ী সমাধান করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, মো. মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দিন, মো. আবদুল মজিদ, আহমদ হোসেন, মো. বিপ্লব হাসান এবং মো. আজিজুল ইসলাম অংশগ্রহণ করেন। 

এর আগে, গত ১৩ মার্চ দ্বাদশ জাতীয় সংসদে গঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সব পক্ষকে নিয়ে চুয়েটের অচলাবস্থার স্থায়ী সমাধানের চেষ্টা চল…
  • ০১ অক্টোবর ২০২৬
১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬
মেধার ভিত্তিতে নিয়োগ দিন, ক্যাম্পাস উত্তপ্ত করবেন না: চাকসু…
  • ০১ অক্টোবর ২০২৬