শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে এডিবি

০৩ এপ্রিল ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি কর্মকর্তাদের বৈঠক

শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি কর্মকর্তাদের বৈঠক © সংগৃহীত

দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে ও শিক্ষার্থীদের কর্মসংশ্লিষ্ট দক্ষতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এক সভা করেন। সভা শেষে এ আগ্রহের কথা জানান তারা।

 এই প্রতিনিধি দলে আরো অন্তর্ভুক্ত ছিলেন এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিয়েনন গিনটিং, এডিবি অফিসের পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ডিরেক্টর নিয়াজি, এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর আসিফ সারদ চিমা, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং, এডিবির কান্ট্রি অপারেশন হেড না উন কিম, এডিবির এক্সটার্নাল রিলেশনের টিম লিডার গোবিন্দ বার প্রমুখ।

 
সব পক্ষকে নিয়ে চুয়েটের অচলাবস্থার স্থায়ী সমাধানের চেষ্টা চল…
  • ০১ অক্টোবর ২০২৬
১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬
মেধার ভিত্তিতে নিয়োগ দিন, ক্যাম্পাস উত্তপ্ত করবেন না: চাকসু…
  • ০১ অক্টোবর ২০২৬