‘শিক্ষকদের উপর সবচেয়ে বেশি বিনিয়োগ করা উচিত’

৩০ মার্চ ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
মহিবুল হাসান চৌধুরী

মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। কাজেই শিক্ষকদের ওপর সবচেয়ে বেশি বিনিয়োগ করা উচিত।

শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অবকাঠামোর প্রয়োজন আছে। রাষ্ট্র অবকাঠামো উন্নয়নে অনেক বিনিয়োগ করেছে। অবকাঠামোর উন্নয়নও হয়েছে। তবে এই অবকাঠামো যারা পরিচালিত করেন তাদের ওপর বিনিয়োগ হয় না। এই খাতে বিনিয়োগ বাড়ানোর সময় এসেছে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। শিক্ষকদের অনেকগুলো স্তর রয়েছে, প্রশিক্ষণ রয়েছে। এগুলোতে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষকদের উপর বিনিয়োগ বাড়ানোর সময় চলে এসেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কিছুদিন আগেও অনেকে অভিযোগ করেছেন কিছু জঙ্গিবাদী গোষ্ঠী গোপনে বুয়েটে কার্যক্রম পরিচালনা করছে। এমন একটি আলোচনা-সমালোচনা ছিল। সে বিষয়টি আমরা আরও গভীরভাবে তদন্ত করবো। তবে চলমান আন্দোলন নিয়ে শিক্ষার্থীসহ উভয় পক্ষকে আহবান জানাবো, সেখানে শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

বুয়েটে জঙ্গিবাদী গোষ্ঠীর গোপনে কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ যদি এমন মানসিকতা রাখে যে সেটা মনে হয় যেন মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার মতো কার্যক্রম হচ্ছে, সেটা অবশ্যই বন্ধ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, জঙ্গিবাদ নিয়ে তদন্ত করা কাউন্টার টেররিজম ইউনিটও বিষয়টি নিয়ে কাজ করবে। এ বিষয়টি শুধু বুয়েটে তা নয়, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। তারা (আইনশৃঙ্খলা বাহিনী) সেভাবে কাজ করবে।

সব পক্ষকে নিয়ে চুয়েটের অচলাবস্থার স্থায়ী সমাধানের চেষ্টা চল…
  • ০১ অক্টোবর ২০২৬
১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬
মেধার ভিত্তিতে নিয়োগ দিন, ক্যাম্পাস উত্তপ্ত করবেন না: চাকসু…
  • ০১ অক্টোবর ২০২৬