৬১ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৭ AM

একাডেমিক স্বীকৃতি প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬১ প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  এ সংক্রান্ত পৃথক চিঠি বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। সোমবার উপ সচিব আনোয়ারুল হক ও সহকারী সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য চাওয়া। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে হালনাগাদ তথ্যসহ পরিদর্শন প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ১৫ প্রতিষ্ঠানের, মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ৩৩ প্রতিষ্ঠানের এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ১৩ প্রতিষ্ঠানের তথ্য ও পরিদর্শন প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতিষ্ঠানগুলোর তালিকা দেখতে ক্লিক করুন

স্নাতক পাসে চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক
  • ১৪ আগস্ট ২০২৬
আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬
এবার চন্দ্র অভিযানে নামছে পাকিস্তান, দুর্গম দক্ষিণ মেরুতে প…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬