মাদরাসা ও কারিগরির প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ মঞ্জুরি, আবেদন করুন

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরাও বিশেষ মঞ্জুরি পাবেন। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে।

মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের এই বিশেষ মঞ্জুরির জন্য আবেদন গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এ টাকা পেতে আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত। সরাসরি বা জেলা প্রশাসকের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করতে হবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২৩-২৪ অর্থবছরের মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা পেতে আবেদন করতে হবে। সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা ও চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। শিক্ষা বিভাগের সচিব বরাবর বিশেষ মঞ্জুরির আবেদন করতে বলা হয়েছে।

অর্থ যাবে নগদে—
মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে। এ জন্য আবেদনের আগে মুঠোফোন নম্বরটি নগদ সিস্টেমে রেজিস্ট্রি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬