রাতে মাইক বাজিয়ে ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের অনুরোধ শিক্ষামন্ত্রীর

এসএসসি পরীক্ষা
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

সারা রাত মাইক বাজিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ করে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে একটি নির্দিষ্ট সময়ের পরে যেন এটি না করা হয়, সে বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেখা যায় অনেক উচ্চ স্বরে মাইক বাজিয়ে শুধু সংগীতানুষ্ঠানই নয়, ধর্মীয় অনুষ্ঠানও করা হচ্ছে। অনেক সময় সারা রাত মাইক বাজিয়ে অনুষ্ঠান হয়। এসএসসি পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান অমানবিক। অন্যান্য সময়ও সারা রাত মাইক বাজানো সমীচীন নয়। সারা রাত মাইক বাজানো রোগী, পরীক্ষার্থী—সবার জন্যই একটি অসুবিধা।

তিনি বলেন বলেন, আলেম–ওলামা এবং অন্যান্য ধর্মের নেতাদের প্রতি বিশেষ অনুরোধ, এই সংস্কৃতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান জীবনের অংশ। কিন্তু পরীক্ষার সময় একটি নির্দিষ্ট সময়ের পরে যেন না করা হয়, সে বিষয়ে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার। দেশের ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। মোট ৩ হাজার ৭০০ কেন্দ্রে হবে এই পরীক্ষা। সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ।

ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬