শিক্ষামন্ত্রীর সঙ্গে এনটিআরসিএ’র কর্মকর্তাদের সভায় যে আলোচনা হলো

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
মতবিনিময় সভায় এনটিআরসিএ’র কর্মকর্তাবৃন্দ

মতবিনিময় সভায় এনটিআরসিএ’র কর্মকর্তাবৃন্দ © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমমূহে শিক্ষক সংকট দূর করতে বছরে অন্তত চার বার নিয়োগের ব্যবস্থা করার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ সোমবার রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএ-কেই করতে হবে। মাধ্যমিক ও  উচ্চ শিক্ষা অধিদপ্তর,  দেশের সকল শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ  সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে এনটিআরসি এর সক্ষমতা বৃদ্ধি করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। 

শিক্ষক নিয়োগকে আরো ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরএ এর প্রতি  আহবান জানান। 

মতবিনিময় সভায়  এনটিআরসিএ’র চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহিল আজম, সদস্য (প্রশাসন ও অর্থ) এস এম মাসুদুর রহমান, সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মোঃ আবদুল মান্নান, সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের …
  • ০৫ মে ২০২৬
চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ
  • ০৫ মে ২০২৬
জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা, ‘গৃহীত হয়নি’ জানালে…
  • ০৫ মে ২০২৬
নায়ক-নায়িকাদের কে জিতলেন, কে হারলেন?
  • ০৫ মে ২০২৬
‎চীনে ঢাবি শিক্ষার্থী ফয়সালের স্বর্ণজয়
  • ০৫ মে ২০২৬
জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9