শিক্ষকদের বদলির কর্মশালা নিয়ে যা জানা গেল

৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ’র লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ’র লোগো © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালাটি ফের স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ২টা থেকে এ সভা শুরু হওয়ার কথা ছিল।

কর্মশালা স্থগিতের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-৩) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন। এই অধিবেশনের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব সোলেমান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের অনেক কর্মকর্তা জাতীয় সংসদ ভবনে অবস্থান করছেন। সে কারণে বদলি নিয়ে আয়োজিত কর্মশালাটি স্থগিত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা প্রশাসনের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি নিয়ে আয়োজিত দ্বিতীয় কর্মশালা না হওয়ায় শিক্ষকদের বদলির বিষয়টি চূড়ান্ত করা যাচ্ছে না। এই কর্মশালা বারবার করে পেছানো হচ্ছে। এতে করে বদলির বিষয়টি আরও জটিল আকার ধারণ করছে। পুনরায় কর্মশালা কবে হবে সে বিষয়েও কিছু বলা হয়নি।

জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়। এই প্রস্তাবনা খসড়া আকারে তৈরি করা হয়েছে। এই খসড়া চূড়ান্ত করতে আজ দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছে। ফলে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি ঝুলেই রইল। 

হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬