আন্দোলনের নামে চাঁদা তুলতে পারবেন না শিক্ষকরা

২৫ জানুয়ারি ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
শ্রেণিককক্ষে শিক্ষক

শ্রেণিককক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কোনো রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি আন্দোলনের চাঁদা তোলা ও তাতে সমর্থনও জানাতে পারবেন না। এমন বিধান করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ খসড়া তৈরি করেছে। আগামী ৩০ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠেয় কর্মশালায় খসড়াটি চূড়ান্ত করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি বিধিমালায় ১০টি ধারা উল্লেখ করা হয়েছে। খসড়ার একটি বিধিতে অনুমোদন ছাড়া শিক্ষকদের প্রাইভেট টিউশনি নিষিদ্ধের কথা বলা হয়েছে। এছাড়া আরেকটি বিধিতে শিক্ষকদের রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ, আন্দোলনের নামে চাঁদা সংগ্রহ এবং এসব আন্দোলন সমর্থন নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। আগামী ৩০ জানুয়ারি এ সংক্রান্ত একটি কর্মশালা হবে। কর্মশালা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। 

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬