অমিত কুমার বসুকে শিক্ষামন্ত্রীর এপিএস নিয়োগ

২৩ জানুয়ারি ২০২৪, ১০:২৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
অমিত কুমার বসু

অমিত কুমার বসু © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অমিত কুমার বসু। যশোরের চৌগাছা পৌরসভার অসিত কুমার বসু ও অঞ্জলী রানী বসুর সন্তান অমিতকে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে অমিত কুমার বসুকে শিক্ষামন্ত্রীর এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গতবার মহিবুল হাসান চৌধুরী শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব থাকাকালীন সময়ে এপিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এবার মন্ত্রীত্বের নতুন দায়িত্ব পেলেও পুরোনো এপিএসের ওপরই আস্থা রেখেছেন মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা অমিতকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬