একযোগে অধ্যাপক হলেন ৪০৯ শিক্ষক

১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৮ PM

সারাদেশে সরকারি কলেজ ও মাদরাসা কর্মরত ৪০৯ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, বিসিএস (শিক্ষা) ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাগনকে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের টাকা ৫০০০০-৫২০০০-৫৪০৮০-৫৬২৫০-৫৮৫০০-৬০৮৪০-৬৩২৮০-৬৫৮২০-৬৮৪৬০-৭১২০০ টাকা বেতনক্রমে তাদের স্ব স্ব বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদানপূর্বক পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া শিক্ষা ছুটি/উচ্চ শিক্ষাগ্রহণের জন্য প্রেষণ/লিয়েনে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের শিক্ষা ছুটি/প্রেষণ/লিয়েন শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদান করবেন। পদোন্নতিপ্রাপ্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

অধ্যাপকদের পুরো তালিকা দেখতে ক্লিক করুন এই লিঙ্কে

যেকারণে জিদানকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন রোনাল্ডো…
  • ২৯ জুন ২০২৬
জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবা আনলেন নতুন বউ
  • ২৯ জুন ২০২৬
মরক্কো ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন নেদারল্যান্ডসের তারকা …
  • ২৯ জুন ২০২৬
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • ২৯ জুন ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ২৯ জুন ২০২৬
তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬