চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া

৩০ আগস্ট ২০১৮, ০৩:৪৫ PM
 সুমন বড়ুয়া

সুমন বড়ুয়া © সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া (উপ-সচিব)।

মঙ্গলবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কেএম আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিনও উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়ে নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। নাজিয়া শিরিনের স্থলাভিষিক্ত হলেন সুমন বড়ুয়া।

গত ২১ ফেব্রুয়ারি সুমন বড়ুয়া বিসিএস (শিক্ষা) ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে উপ-সচিব পদে পদোন্নতি পান। এরপর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি।

এর আগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ছিলেন তিনি। তখন তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক ছিলেন।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬