সরকারি হলো আরও ১২ মাধ্যমিক বিদ্যালয়

২৮ আগস্ট ২০১৮, ০৪:৪৬ PM

© ফাইল ফটো

দেশের আরও ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
 
আদেশে বলা হয়েছে- জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালাই এমইউ উচ্চ বিদ্যালয় এবং আক্কেলপুর এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের ভৈরব কেবি পাইলট মডেল হাই স্কুল, ইটনার মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী জিসি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়, বগুড়ার সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়, শরীয়তপুরের ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় এবং নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে।
 
আদেশ আরো বলা হয়েছে, ২৮ আগস্ট থেকেই এসব প্রতিষ্ঠান সরকারিকরণ হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬