দারুল ইহসানের সনদধারী শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির নির্দেশ

২৮ আগস্ট ২০১৮, ০৩:০৪ PM
বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়

বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্ত করার নির্দেশ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

এছাড়াও উক্ত সনদের ভিত্তিতে এরইমধ্যে বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গ্রহণ করবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মাউশি ডিজিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারীরা উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালত বিভিন্ন সময়ে আবেদনকারীদের সনদের বৈধতা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তি হতে পারবেন।

বড় কর ছাড় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ২৯ জুন ২০২৬
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
  • ২৯ জুন ২০২৬
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ কি পাতানো ছিল, সন্দেহ উস্কে দিচ্ছে…
  • ২৯ জুন ২০২৬
৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, বাইরে না যাওয়ার সতর্কতা
  • ২৯ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে অষ্টম, পেয়েছেন প্রশাসনও-এবার ফরেন ক্যাডারে দ…
  • ২৯ জুন ২০২৬
নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬