নতুন করে আরও ৫ কলেজকে সরকারিকরণ

২৭ আগস্ট ২০১৮, ০৬:৩২ PM
নতুন করে আরও ৫ কলেজকে সরকারিকরণ

নতুন করে আরও ৫ কলেজকে সরকারিকরণ © ফাইল ফটো

নতুন করে আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। ঈদের আগে ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। নতুন এ পাঁচটি নিয়ে দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৬০৩টি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি করা পাঁচটি কলেজ হলো রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ, খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ।

সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর আলোকে এ কলেজগুলো সরকারি করার সিদ্ধান্ত হয়েছে। সরকারের সিদ্ধান্ত হলো, যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করা। তারই আলোকে এ কলেজগুলো সরকারি করা হলো।

চীনে স্কুল টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম, দল…
  • ২৭ অক্টোবর ২০২৬
জমি লিখে না দেওয়ায় ছেলের হাতে মায়ের মৃত্যু
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদিন অনলাইনে ট্রেনের টিকিট ১০% করে ছাড়ার প্রস্তাব
  • ২৭ অক্টোবর ২০২৬
‘আমার ছেলে যে এত কবি, জানতাম না’, বাবার পুরোনো ভিডিও শেয়ার …
  • ২৭ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে লরির ধাক্কায় শিশুসহ ৫ বাসযাত্রী নিহত, আহত ৬
  • ২৭ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
  • ২৭ অক্টোবর ২০২৬