‘আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ দেবে কল্যাণ ট্রাস্ট’

১৪ আগস্ট ২০১৮, ১২:৪৮ PM
 তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। © সংগৃহীত

নিরাপদ সড়ক আন্দোলনে আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। 

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আজই (মঙ্গলবার) তথ্য মন্ত্রণালয় থেকে কল্যাণ ট্রাস্টে এ সংক্রান্ত চিঠি যাবে। এই চিকিৎসা অবশ্যই সরকারি হাসপাতালে হতে হবে, কোনও বেসরকারি হাসপাতালে নয়।’

তিনি আরো জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো, ভুয়া পোস্ট দেওয়া এসব বিভিন্ন কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের জন্য আলাদা সেল গঠন করার পরিকল্পনা করছে তথ্য মন্ত্রণালয়।’

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬