বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির সভা আজ

২২ অক্টোবর ২০২৩, ১২:১২ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি সংক্রান্ত নীতিমালা তৈরি করতে সভা ডাকা হয়েছে। আজ রোববার (২২ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের সমপদে বা সমস্কেলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত একটি নীতিমালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে এই সভা ডাকা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সভার বিষয়ে নোটিশ জারি করে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

এ সভায় অংশ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এনটিআরসিএর চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তাকে অংশ নিতে বলা হয়েছে। 

জানা গেছে, বর্তমান এমপিও নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই। এর ফলে তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করছেন।

এর আগে ২০১৯ সালে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করতে একটি নীতিমালার খসড়া করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরে সেটি আর আলোর মুখ দেখেনি।

ট্যাগ: বদলি
১৫ দিনের মধ্যে হাদি হত্যার আসামীদের দেশে ফিরিয়ে আনার দাবি
  • ২৭ মার্চ ২০২৬
স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে…
  • ২৭ মার্চ ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে …
  • ২৭ মার্চ ২০২৬
দেশের শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত মানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে …
  • ২৭ মার্চ ২০২৬
কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
  • ২৭ মার্চ ২০২৬
শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্ব…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence