নিরাপদ সড়কের দাবিতে রুয়েটে মোমবাতি প্রজ্জ্বলন, ক্লাস বর্জনের ঘোষণা

০৫ আগস্ট ২০১৮, ১২:৩৮ PM
রুয়েটের প্রধান ফটকে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে

রুয়েটের প্রধান ফটকে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে © টিডিসি ফটো

নিরাপদ সড়কের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের মাধ্যমে রবিবার ক্লাস বর্জনের ঘোষণাসহ তিন দফা দাবি দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার রাতে রুয়েটের প্রধান ফটকের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালনকালে এ দাবিগুলো পেশ করেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো, নিরাপদ সড়কের ব্যবস্থা, ‍শনিবার রাজধানীর জিগাতলায় শিক্ষার্থীদের যে হামলা ঘটেছে তার জন্য তদন্ত কমিটি গঠন, সরকারের আহত শিক্ষার্থীদের যাবতীয় চিকিৎসার ভার নেওয়া।

এসময় রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে রুয়েটের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬