নিরাপদ সড়ক ‌'শিক্ষা পরিবারের সংগ্রাম' : শিক্ষামন্ত্রী

০৪ আগস্ট ২০১৮, ০৬:২৫ PM

নিরাপদ সড়ক ও বেপরোয়া চালকদের শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে ‌'শিক্ষা পরিবারের সংগ্রাম' বলে আখ্যায়িত করেছেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  তিনি বলেন, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।  আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে। এখন তোমরা ক্লাসে ফিরে যাও।  সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

শনিবার দুপুরে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলা আন্দোলনের কোনো পদ্ধতি হতে পারে না—এটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আশা করছি, এবার শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে।’

মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বর ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তার বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী।

হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ও আহত অন্তত ১০ শ্রমিক
  • ১৪ আগস্ট ২০২৬
স্নাতক পাসে চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক
  • ১৪ আগস্ট ২০২৬
আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬