আজ ও আগামীকাল ৪ জেলার স্কুল-কলেজ বন্ধের আদেশ জারি

০৯ আগস্ট ২০২৩, ০৮:৩৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার মাধ্যমিক স্কুল ও কলেজগুলো আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে আদেশটি প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যার পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম আগামী ৯ ও ১০ আগস্ট বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

এর বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। 

তবে, রাঙ্গামাটি এলাকায় বন্যার প্রাদুর্ভাব কম থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  

জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীতের সৃষ্ট জলাবদ্ধতার কারণে মঙ্গলবার এ নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিলো। এর সঙ্গে বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার মাধ্যমিক স্কুল ও কলেজগুলো বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে বলে ঘোষণা এলো।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬