শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

২৫ জুন ২০১৮, ০৬:২৪ PM
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ © সংগৃহীত

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য শিক্ষকরা হচ্ছেন মূলশক্তি। শিক্ষকরা হচ্ছেন নিয়ামক শক্তি উল্লেখ করে তিনি বলেন, গুনগত শিক্ষক মানে গুনগত শিক্ষা। শিক্ষকদের মান উন্নয়নে দেশে-বিদেশে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদেরকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।


আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ ও ২০১৮ এর জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে ২৫টি ক্যাটাগরিতে ১৮০ জন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।


নূরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে তুলতে হবে। এখন শিক্ষা মানে দক্ষতা, প্রযুক্তি ও মানসম্মত শিক্ষা।

তিনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এটি সারা পৃথিবীতে একটি অতুলনীয় উদাহরন। এর ফলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়ালেখায় উৎসাহিত হচ্ছে। গরিব শিক্ষার্থীেেদর সমর্থন দিতে বৃত্তি-উপবৃত্তি দেয়া হচ্ছে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান।

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ ও ২০১৮-তে জাতীয় পর্যায়ে বিজয়ী ১৮০ জন শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে পুরস্কারের নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন শিক্ষামন্ত্রী।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
  • ১৫ আগস্ট ২০২৬
কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো…
  • ১৫ আগস্ট ২০২৬
আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬