শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি : যৌথ কমিটির সভা রোববার

২১ জুন ২০১৮, ০৫:২৪ PM
রোববার ব্যানবেইসে অনুষ্ঠিত হবে এমপিওভুক্তি সংক্রান্ত কমিটির যৌথ সভা

রোববার ব্যানবেইসে অনুষ্ঠিত হবে এমপিওভুক্তি সংক্রান্ত কমিটির যৌথ সভা © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য গঠিত দুই কমিটির যৌথ সভা আগামী রোববার সকাল ১১ টায় ব্যানবেইসে অনুষ্ঠিত হবে।  এতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ সভাপতিত্ব করবেন বলে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজের জন্য গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় একটি বাছাই কমিটি এবং অনলাইনে আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য আরেকটি কারিগরি কমিটি গঠন করে। 

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন নীতিমালা অনুযায়ী হাজার খানেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। নতুন সফটওয়্যার তৈরির পর শিগগিরই অনলাইনে এমপিও-প্রত্যাশী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। দীর্ঘ প্রায় আট বছর পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে। 

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার : বর্তমানে সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারী আছেন ৭৫ থেকে ৮০ হাজার। ২০১০ খ্রিস্টাব্দের পর নতুন করে দেশে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনসহ কিছু ভাতা সরকার থেকে পান।

গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির শুরুতে এসব শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনসহ লাগাতার কর্মসূচি শুরু করেছিলেন। তখন এক পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর তৎকালীন একান্ত সচিব মো: সাজ্জাদুল হাসান ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন সেখানে গিয়ে আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের যে বাজেট বক্তৃতা দেন, সেখানে নতুন এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় শিক্ষক-কর্মচারীরা আবার আন্দোলনে নেমেছেন। অবশ্য গত সোমবার অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আরও এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এ জন্য বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬