শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে: শিক্ষামন্ত্রী 

১১ জুন ২০১৮, ০৩:০০ PM
শিক্ষামন্ত্রীর হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছেন এফবিসিসিআই প্রতিনিধিদল

শিক্ষামন্ত্রীর হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছেন এফবিসিসিআই প্রতিনিধিদল © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,  বাজেটে আলাদাভাবে উল্লেখ না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে এটা কোন বাধা হবে না।  বাজেটে থোক বরাদ্দ রয়েছে। এমপিওভুক্তির ব্যাপারে সরকার কাজ করছে। 

সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে ফেডারেশন অব্ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) কর্তৃক  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে ২টি মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন। 

অনুষ্ঠানে এফবিসিসিআই-এর সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে দুটি মাইক্রোবাসের চারি হস্তান্তর করেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে  নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছিল। এ ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। উচ্চ শিক্ষার জন্যও সহায়তা দেয়া হয়। বর্তমানে শতকরা ৪০ ভাগ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।  ট্রাস্টকে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি দুটি মাইক্রোবাস প্রদানের জন্য এফবিসিসিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শতকরা ৯৮ ভাগ শিশু এখন স্কুলে যাচ্ছে। বছরের প্রথমদিনে পুরো সেট বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। সার্বিকভাবে শিক্ষা সকলের দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন প্রয়োজন মান বাড়ানো। শিক্ষকদের মান বাড়াতে না পারলে শিক্ষার মান বাড়বে না। এটি একটি বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল করিম, এফবিসিসিআই-এর সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং বাংলাদেশ অটো রি-রোলিং মিলস  এসোসিয়েশনের সদস্য মাসাদুল আলম মাসুদ।

‘তুমি আসবে বলেই অপেক্ষাটা এত সুন্দর’—শাপলা হাতে শিক্ষিকার প…
  • ২৭ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন ভ্রমণে ভাড়ার ধাক্কা, পর্যটকদের পকেটে টান!
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তনের অনলাইন আবেদন চার ধাপে, শুরু ১ নভেম্বর
  • ২৭ অক্টোবর ২০২৬
নয় মাস পর খুলছে সেন্টমার্টিন, রাত থাকা যাবে কি?
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি:…
  • ২৭ অক্টোবর ২০২৬
সিরিয়ায় বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৭, একই পরিবারের ৫ জন
  • ২৭ অক্টোবর ২০২৬