পাঠ্যবই নিয়ে অপপ্রচারকারীদের প্রতিহত করা হবে: শিক্ষামন্ত্রী

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্য বইয়ে ভুল যেখানে যেখানে দেখা গেছে আমরা তা সংশোধন করেছি। কেউ অপপ্রচার এবং গুজবে কান দেবেন না। যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করব।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে যে তথ্য নেই সেই তথ্য আছে বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে ও অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যাচারকে কখনোই প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: 'শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও গণতন্ত্রমনা করে তুলতে নতুন পাঠ্যক্রম'

নতুন পাঠ্যক্রম নিয়ে নিজেদের লক্ষ্য-উদ্দেশ্যে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমের কার্যক্রম চালু হয়েছে। সেই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা এবং মূল্যবোধ সম্পর্কে শিখতে পারবে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য ও সৃজনশীল মানুষ হবে।

‘স্মার্ট নাগরিক তৈরি করতে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা একটি দুরূহ ও সময়সাপেক্ষ কাজ। পাঠ্য বইয়ে যেসব ভুল হয়েছে, সেসব সংশোধন করা হয়েছে। আরো ভুল চিহ্নিত হলে সেগুলোও সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে।

দ্বিতীয় মেয়াদে ৩ লাখ ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
বগুড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
  • ২১ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রান্সফার দাবি প্রাথমিকের নতুন শিক্ষকদের, যা বললে…
  • ২১ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এবার গ্রেপ্তার বিএআরসির কর্…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, পিছিয়ে পড়ছে গলাচিপার চরাঞ্চলের …
  • ২১ অক্টোবর ২০২৬
বরিশালে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন বাইসাইকেল ও পোশাক
  • ২১ অক্টোবর ২০২৬